সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি

রাবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৭:১৬আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:১৬

সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করে সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ধর্ম-নিরপেক্ষতার বীজ বপন করেছিলেন। এটি এখন আর খুঁজে পাওয়া যায় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান এসব পরিচয়ের থেকেও আমাদের বড় পরিচয় হচ্ছে মানুষ। আমরা সনাতনী ধর্মাবলম্বী যারা আছি তারা ১৯৪৭-এর দেশ ভাগের সময় দেশত্যাগ করিনি, মুক্তিযুদ্ধের সময়ও দেশ ছেড়ে যাইনি। তার অর্থ এই যে, আমরা এদেশে থাকতে চাই। তাহলে কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে? কেন আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে?

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মানিক রায় অভির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তারা আরও বলেন, মানুষ পুুড়িয়ে মারা কোনও ধর্মের উদ্দেশ্য হতে পারে না। যারা ধর্মের নামে এ ধরনের কাজ করছেন, অন্য ধর্মকে সম্মান করছেন না তারা আসলে নিজের ধর্মকেই লালন করতে পারছেন না। তাই আগে নিজের ধর্মকে ভালোবাসুন। এমনিতে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা সময়ে এদেশে মোট জনশক্তির ২২ শতাংশ ছিল সনাতন জনগোষ্ঠী। এখন সেটি ৬ শতাংশে নেমেছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় আফগানিস্তানের মতো হয়ে যাবে। তা আমরা চাই না। আমরা কোনও দয়া কিংবা করুণা চাই না। আমরা এই রাষ্ট্রের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মালম্বী শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাবি শাখা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে দলীয় ট্রেন্টের সামনে থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের প্রতিহত করার আহ্বান জানান।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যৌথভাবে মানববন্ধন করেছেন রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী ও ছাত্রফ্রন্ট্রের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। কর্মসূচি সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী