জবির ছাত্রী হলে একসঙ্গে উঠছেন ১২০০ শিক্ষার্থী  

জবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দ হয়েছে। নতুন এই হলে একসঙ্গে ১২০০ শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) বরাদ্দকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ১৭ মার্চ থেকে ছাত্রীরা হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

তিনি বলেন, ‘আমরা আজ ১২০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা হলে উঠবেন।’ 

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। ১৬ তলাবিশিষ্ট হলটিতে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, ৯টি গোসলখানা ও চারটি লিফট রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী