তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩০

ধর্ষণের বিচার চেয়ে বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে প্রথম দিনে মহাসড়কে অবস্থান নেওয়ার পর হামলার শিকার হন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী, যে কারণে মনে হচ্ছে তারা হয়তো আইনেরও ঊর্ধ্বে। যতক্ষণ পর্যন্ত সব ধর্ষককে গ্রেফতার এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর হামলা হলেও আমরা কোনও বিচার পাইনি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন মেসে নারী শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। আমাদের দাবি, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।’

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক-শিক্ষার্থীদের আহত করে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের