শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবিতে প্রতিবাদ

জবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ০৯:২১আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৯:২১

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি ও ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, ‘শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা সত্যিই ন্যাক্কারজনক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ ঘটনার প্রতিবাদ জানাই।’

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম