জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

জবি প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১০:৪০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১০:৪০

সম্প্রতি রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর করেন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের এক অনুসারী। এ ঘটনার পর কমিটি ঘোষণার ৬ মাসের মাথায় গত শুক্রবার (১ জুলাই) শাখা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে। সেই কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদকের আকতার হোসনের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতা, মারধর, নারী কর্মীদের হেনস্থাসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কমিটির বিভিন্ন পদে থাকা কয়েকজন নেতা।

সোমবার (৪ জুলাই) ক্যাম্পাসের অবকাশ ভবনের চার তলায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে শাখা ছাত্রলীগের সহসভাপতি কামরুল হুসাইন ও পরাগ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান হৃদয় এসব অভিযোগ করেন। এসময় তাদের সঙ্গে সদ্য বিলুপ্ত কমিটির আরও কয়েকজন দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন।

তাদের অভিযোগ, শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা একক কর্তৃত্ব বিস্তারের লক্ষ্যে কমিটিতে থাকা অন্য নেতাদের সামনে আসার সুযোগ দিতো না। আধিপত্য বজায় রাখতে ক্যাম্পাসে অন্যান্য নেতাদের টানানো পোস্টার রাতের আধারে ছিঁড়ে ফেলা, প্রোগ্রামে মঞ্চে উঠতে বাঁধা দেওয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রটোকল দিতে না দেওয়াসহ একজন নেতাকে সবার সামনে জুতা পেটাও করা হয়েছে। এমনকি কর্মীদের অন্য নেতাদের সাথে যোগাযোগ না রাখতে হুমকিও দেওয়া হয়। এছাড়াও নেতারা শাখা ছাত্রলীগের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির গুটি কয়েকজন ব্যতীত সকলেই সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বারা হেনস্তা হয়েছেন বলে দাবি তাদের। 

এছাড়াও ছাত্রী হলের নাম করে মেয়েদের রাজনীতিতে এনে ব্যবহার করা, তাদের নিয়ে মধ্য রাত পর্যন্ত রিসোর্টে থাকার অভিযোগও করেন তারা। এছাড়াও সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের বাবা যুবদলের ইউনিয়ন পরিষদের নেতা ছিলেন বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগের বিষয়ে কথা বলতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। 

সংবাদ সম্মেলনে কমিটির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়সাল আহমেদ, প্রিতিশ দত্ত রাজ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাসেল ও আবু রায়হান।

/ইউএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী