বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনী 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
২৯ আগস্ট ২০২২, ২০:২৮ আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে তার দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর প্রাঙ্গণে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

প্রদর্শনী পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইতিহাসে বিভিন্ন ঘটনা পরম্পরায় বঙ্গবন্ধু কীভাবে অবদান রেখেছেন তার তথ্য-উপাত্ত এখানে চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি সবাইকে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেছি, এখানে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু কীভাবে ইতিহাসের বিভিন্ন প্লটে উপস্থাপিত হয়েছেন তার বর্ণনা রয়েছে। কম কথায় এই ছবিগুলো অনেক কথা বলে। তরুণ প্রজন্ম এ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুনভাবে জানবেন। এমন আয়োজনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, টিএসসির পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ সাংবাদিক সমিতির সদস্য, শিক্ষার্থীসহ অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের মোট ১৪২টি ছবি প্রদর্শিত হয়।



/টিটি/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সর্বশেষ খবর
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী