‘নেইমার-নেইমার’ স্লোগানে মুখরিত জাবি ক্যাম্পাস

জাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ০১:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৫০

কাতার বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। এই খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বাস-উত্তেজনার কমতি নেই সমর্থকদের মধ্যে। আর এই আমেজে বাড়তি আনন্দ যোগাচ্ছে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ।

এরই মধ্যে নক আউট পর্বের খেলা শেষ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। আর আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের খেলায় মাঠে নেমেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।

এদিকে বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বের ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার খেলা বড় পর্দায় উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) ভীড় করছেন দর্শকরা। দর্শকদের ভীড়ে কানায় কানায় পূর্ণ জাকসু প্রাঙ্গণ। বাঁশির শব্দ ও 'ব্রাজিল ব্রাজিল', 'নেইমার-নেইমার' স্লোগানে মুখর এই প্রাঙ্গণ। এর মধ্যে ব্রাজিল সমর্থকদেরই বেশি লক্ষ্য করা যাচ্ছে। আনন্দ-উচ্ছ্বাসে মত্ত তারা। পাশাপাশি খেলা দেখছেন অন্যান্য দলের সমর্থকরাও।

নক আউট পর্বে নিজেদের প্রিয় দল ব্রাজিল জিতবে এমনটাই আশা করছেন সমর্থক আবু বকর সিদ্দিকী সজল। তিনি বলেন, ‘জয় আমরা নিশ্চিত ধরেই নিয়েছি। নেইমারের দলে ফেরা আমাদের যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। নক আউট পর্বে বিজয়ী হওয়ার পাশাপাশি এবারের মিশন হেক্সা পূরণ হবে। ব্রাজিল টিমের যোগ্যতা আছে। আশা করছি এবারের বিশ্বকাপ ব্রাজিলেরই হবে।'

/এফএস/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম