ঢাবিতে তালা দিতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের দুই নেতা

ঢাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৪:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:২৯

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন ফটকে তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গেলে মারধরের শিকার হন ঢাবি ছাত্রদলের দুই নেতা।

ঢাবি ছাত্রদলের দাবি, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগতরাতে কার্জন হল এলাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন ওই দুই জন। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) এ বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদকে পাওয়া যায়নি।

জানা গেছে, মারধরের শিকার হওয়া দুই ছাত্রদল নেতা হলেন– ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অমর একুশে হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিম খান এবং ঢাবি ছাত্রদলের প্রচার সম্পাদক ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ ও মুজিব হলের (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) যুগ্ম সাধারণ সম্পাদক আকাশকে চিনতে পেরেছি। বাকিদেরও চিহ্নিত করা হবে। আমাদের দুই নেতাকে মারধর করে রক্তাক্ত করার জবাব দিতে হবে ছাত্রলীগকে।’

এ দিকে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘নাশকতা করতে এসে তারা মারধরের শিকার হয়েছে। তারা শাহবাগ এলাকায় ককটেল রাখার স্বীকারোক্তি দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে তাদের গণধোলাই দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যে আগুন নিয়ে আসবে তার হাত ভেঙে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকবে।’

/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম