যে কারণে ‘ত্রাণ সামগ্রী’ পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪

গত আগস্টে বন্যা শুরু হওয়ার পর বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের ব্যানার ও বিভিন্ন বিভাগের উদ্যোগে ত্রাণ সংগ্রহ করে। বন্যার পর কিছু পুরোনো কাপড় ও পানি সামাজিক বিজ্ঞান অনুষদ ও টিএসসির মাঠে পড়ে থাকতে দেখা যায়। এগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানান সমালোচনা। ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনাকারীদের নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। পুরো বিষয়টি নিয়ে ‘মিস কনসেপশন’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. রাশেদা ইরশাদ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিন সামাজিক বিজ্ঞান অনুষদে গিয়ে দেখা যায়, প্রায় ১৫০ বস্তা পুরোনো জামা-কাপড়, প্রায় ২০০ লিটার মিনারেল ওয়াটার ও কিছু বড় বোতলভর্তি পানি পড়ে আছে। এ সময় একজনকে ভেতর থেকে কাপড় খুঁজে বের করতে দেখা যায়। এগুলো কেন নিচ্ছেন, জানতে চাইলে তিনি জানান, কিনে নিয়েছেন। তখন সেখানে দায়িত্ব পালনরত এক কর্মচারীও একই কথা বলেন।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. রাশেদা ইরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও দুই-একটি মিডিয়ায় বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে কোনও খাদ্যসামগ্রী পড়ে ছিল না। ছিল কিছু পুরোনো কাপড় ও পানি। যেগুলো কেউ নিচ্ছিল না। পরে পুরোনো কাপড়ের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এসব টাকা পরে পুনর্বাসনের জন্য ব্যবহার করা হবে। আমাদের শিক্ষার্থীরাই সেগুলা করবেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ১৩টি ডিপার্টমেন্ট এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি বলেন, আমি নিজে কোনও টাকা-পয়সায় হিসাব রাখিনি, দেখিওনি। শিক্ষার্থীরাই সব কার্যক্রম পরিচালনা করেছে। সব হিসাব তাদের কাছেই আছে। উপাচার্য স্যার বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। শিক্ষার্থীদের কাছে তাদের ল্যাপটপে এক্সেল শিটে হিসাব রয়েছে, তারা সব হিসাব দিতে পারবে। আমি নিজে অনুষদের ফান্ড থেকে দেড় লাখ টাকার খাবার কিনে দিয়েছি। ত্রাণ সহায়তা কার্যক্রমে নিজেও নোয়াখালী গিয়েছি। আসলে এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা এতো কষ্ট করার পরও এই ধরনের অপপ্রচার সত্যিই পীড়াদায়ক।

সামাজিক বিজ্ঞান অনুষদে পড়ে থাকা ত্রাণসামগ্রী

যেসব পুরোনো জামা-কাপড় রয়ে গিয়েছিল সেগুলো অনেকেই নিতে চাচ্ছিল না জানিয়ে ভারপ্রাপ্ত ডিন বলেন, কিছু মোটামুটি অবস্থাসম্পন্ন পরিবার এসব পুরাতন জামা-কাপড় নিতে অপমান বোধ করছিল। যার ফলে এগুলো আর দেওয়া হয়নি। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে দুই থেকে তিন ট্রাক তাদের দিয়ে এসেছিল। এমনকি সেনাবাহিনী ট্রাকও দেয়নি, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ট্রাক ভাড়া করে সেগুলো দিয়ে এসেছিল। ট্রাক আনলোডও করেছিল শিক্ষার্থীরা। ময়লা থাকায় এসব পুরাতন জামা-কাপড় বাছাই করতে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়েছিল।

সামাজিক বিজ্ঞান অনুষদের পার্কিং গেট দিয়ে ঢুকতেই হাতের বামে যেসব পুরোনো জামা-কাপড়ের বস্তা পড়ে থাকতে দেখা যায় সেগুলো টিএসসি থেকে যারা সংগ্রহ করেছিল তাদের বলেও জানান তিনি।

ড. রাশেদা ইরশাদ জানান, এসব জামা-কাপড় সমাজিক বিজ্ঞান অনুষদের না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ত্রাণ সংগ্রহ করেছিল এগুলো যে সেটার অংশ বিষয়টি ক্লিয়ার করে স্টিকার লাগিয়ে দিতে কর্মচারীদের নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পুরোনো জামা-কাপড় কেউ নিতে চায় না। তাই পড়ে আছে।

/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী