শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো হবে গবেষণানির্ভর: উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৮:২৪আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৮:৪২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভাগগুলোকে গবেষণানির্ভর বিভাগ হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘প্রশাসনিক ভবন-২’ এ উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

সভায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈমসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির  বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। দীর্ঘ চার মাসের অধিক সময় ধরে অচল অবস্থায় রয়েছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়কে পুনরায় সচল করতে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া শুরু করেছি। এখনও যে পদগুলো খালি আছে, সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেছি। সেখানে থাকা বিভিন্ন সমস্যা শনাক্ত করেছি। যেগুলো শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে। এ ছাড়া বন্ধ থাকা ছাত্রদের আবাসিক হলগুলো খুলে দিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হবে। পাশাপাশি বিভাগগুলোকে গবেষণানির্ভর বিভাগ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চাই আমরা।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম