ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া লিটারেসি সপ্তাহ উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ২১:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:৩২

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করেছে। গত ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের  ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এই সপ্তাহ উদ্‌যাপন করে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বৃদ্ধির জন্য সচেতনতা তৈরি, প্রচারণা, র‌্যালি, সেমিনার ইত্যাদি।

বিভিন্ন সেশনে ভাগ করা এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেস্কো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম এবং ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান নূরে জান্নাত প্রমা।

অতিথিরা বক্তব্যে চারপাশের ডিজিটাল স্পেসে ছাড়িয়ে থাকা তথ্য সমুদ্র থেকে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, অপ তথ্য থেকে নিজের দরকারি সঠিক তথ্য খুঁজে পেতে মিডিয়া লিটারেসির ওপর জোর দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

/এসমএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই এবং সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার 
দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না’
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন