ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একুশে পদকপ্রাপ্ত অভ্র'র সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগটির প্রাক্তন শিক্ষার্থী রিফাত নবীকে কম্পিউটারে বাংলা লেখার কিবোর্ড অভ্রর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের জাতীয় পদক ‘একুশে পদক’ অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে রিফাত নবীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ল্যাপটপ উপহার দেওয়া হয়। 

রিফাত নবী তার বক্তব্যে বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তার প্রোগ্রামিংয়ে আগ্রহ জন্মে। এবং সে আগ্রহ থেকেই অভ্র দলে কাজ করা শুরু করেন। 

জীবনে কখন কী কাজে লাগে আগে থেকে বলা যায় না, সেজন্য নিজের ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।  

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। অভ্র দলের প্রধান মেহেদি হাসান একা একুশে পদক গ্রহণ না করে দলের সবাইকে একসাঙ্গে নিয়ে পদক গ্রহণের যেমন নৈতিকতা দেখিয়েছেন, তেমন নৈতিক মানুষ হিসেবে সবাইকে গড়ে উঠতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই এবং সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার 
দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না’
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন