জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ

জবি প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন ও ড. রুমানা তাছমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সকল পদে অন্য কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে ১০টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক  মোস্তাফিজ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাছির আহমাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, আমরা নিয়মানুযায়ী সব পদক্ষেপ গ্রহণ করেছি, নিয়মের বাইরে গিয়ে কিছু করিনি। প্রতিটি পদের জন্য একটি করে আবেদন হওয়ায় নিয়মানুযায়ী ভোটের তারিখ ঘোষণা না করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের