বাকৃবিতে লিও ক্লাবের সংবাদ বিষয়ক কর্মশালা

বাকৃবি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টির লিও ক্লাবের উদ্যোগে সংগঠনটির ৩০ জন সদস্য এতে অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর বাহানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাকৃবি প্রেসক্লাবের চিফ অ্যাডভাইসার প্রফেসর শহীদুজ্জামান এবং বাকৃবি লিও ক্লাবের উপদেষ্টা ও কর্মশালার গেস্ট অব অনার লায়ন প্রফেসর কে এইচ এম নাজমুল হোসাইন নাজির।

বাকৃবিতে লিও ক্লাবের সংবাদ বিষয়ক কর্মশালা

কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতার নানা বিষয় লিও সদস্যদের সামনে তুলে ধরেন সময় টেলিভিশনের সিনিয়র সাব এডিটর আবু তাহের টোটন।

সাংবাদিকতার নানা বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি ছিল প্রশ্নোত্তর এবং প্রতিবেদন লেখার বিষয়ে গ্রুপ ওয়ার্ক।

পরে আবু তাহের টোটনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কর্মশালার গেস্ট অব অনার প্রফেসর নাজমুল হোসাইন নাজির।

বাকৃবি লিও ক্লাবের সেক্রেটারি সুজাউদ্দৌলা সৈকত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতি আবু সাইদের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের