সিরাজ শিকদারের গ্রাফিতি মোছার প্রতিবাদে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১২

কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদারের গ্রাফিতি অবমাননা করায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময়— দুনিয়ার সর্বহারা এক হও লড়াই করো, আমরা সবাই সিরাজ হবো, সিরাজ হত্যার বিচার করবো ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় তাদের।

সমাবেশে ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আমরা দেখেছি গতকাল একটা বিচ্ছিন্ন পোস্টকে কেন্দ্র করে— যিনি এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন, তার গ্রাফিতি অবমাননা করা হয়েছে। সিরাজ সিকদারের গ্রাফিতি দেখে যাদের ভয় কাজ করে আমরা তাদের চিনি। সিরাজ সিকদার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। একটা গোষ্ঠী তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। আমরা সিরাজ সিকদারের গ্রাফিতিতে অবমাননা করাকে ঘৃণা করছি, সেই সঙ্গে এ ঘটনায় যারা জড়িত তাদের বিচার চাই।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম আহমেদ বলেন, সিরাজ সিকদার শাসক শ্রেণীর আতঙ্ক ছিল। তিনি মেহনতি মানুষের নেতা ছিলেন। যারা ভারতের দালাল, তারা বিপ্লবীদের অবমাননা করছে। ৫ আগস্টের পর দেশে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা জনগণকে ভয় পাচ্ছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি