পুলিশের ওপর বাম নেতাকর্মীদের হামলার অভিযোগে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি 
১২ মার্চ ২০২৫, ০২:৩১ আপডেট : ১২ মার্চ ২০২৫, ০২:৩১

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। তার প্রতিবাদে এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টায় এই বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। এসময় ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেফতারের দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে, আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস, সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে, শাহবাগী হামলা করে, ইন্টেরিম কই করে'- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২৪-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কোনোদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নিবো না। আমরা ছাত্রসমাজ, আমাদের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ সফল হতে দিবো না। 

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শাহবাগীরা দেখো আমরা লুঙ্গি পড়ে চলে আসছি। আপনারা দেশের আইন-শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য আজকে পুলিশের ওপর হামলা করেছেন। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেফতার করতে হবে। 

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, হাসিনা থেকে শিক্ষা নেন। না হলে আর একটি গণঅভ্যুত্থান দেখতে পাবেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
সর্বশেষ খবর
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে ট্যাগ করার চেষ্টা হচ্ছে: তথ্য উপদেষ্টা
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে ট্যাগ করার চেষ্টা হচ্ছে: তথ্য উপদেষ্টা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু
রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান