তনু হত্যাকাণ্ড

বিচার দাবিতে ইস্টওয়েস্ট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ১৫:৪১আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৬:৪২

বিচার দাবিতে ইস্টওয়েস্ট শিক্ষার্থীদের রাস্তা অবরোধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার রামপুরা ব্রিজের শিক্ষা চত্বরে তারা এ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত ২১ মার্চ রাতে কুমিল্লা ক্যন্টনমেন্টের অভ্যন্তরের আবাসিক এলাকায় ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়।
জানা যায়, এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় রামপুরা ব্রিজের উভয় পাশ অবরোধ করে হত্যাকাণ্ডে জাড়িতদের শাস্তি দাবি করে। পরে ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় শিক্ষার্থীরা আগামী সোমবারও বেলা ১০টা থেকে তারা একই দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তনু হত্যার বিচার দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে চলমান আন্দোলনে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। যতদিন অপরাধীর উপযুক্ত শাস্তি না হয় ততদিন তারা এ আন্দোলন চলিয়ে যাবে।
/এসএনএইচ/

সম্পর্কিত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই এবং সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার 
দুই ভবনের ফাঁক থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না’
সর্বশেষ খবর
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি