যুবসমাজকে নিজের প্রতি আস্থা আর্জনের পরামর্শ

ইউল্যাব প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:২৩

যুবসমাজকে নিজের প্রতি আস্থা আর্জনের পরামর্শ বর্তমানে যুবসমাজ নিজের প্রতি আস্থা হারিয়ে নেশাজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পরছে। তাই সঠিক পথে পরিচালিত হতে যুবসমাজকে নিজের প্রতি আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফ্যামিলি কাউন্সিলর মিস রাহাত চৌধুরী।
গত শনিবার (২ এপ্রিল) ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘স্টে ওয়েল অ্যান্ড হেলথি’শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব।
রাহাত চৌধুরী বলেন, যুবকরা নিজের প্রতি আস্থাবান থাকলেই যেকোনও সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।  এ জন্য নিজের ভেতরের দ্বিধাকে দূরে সরিয়ে নিজেকে সম্মান করার পরামর্শ দেন তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রোজেক্ট কো-অরডিনেটর ও পুষ্টিবিদ আসফিয়া আজিম, ইউল্যাব’র উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
পুষ্টিবিদ আসফিয়া আজিম শিক্ষার্থীদের মাঝে বয়স ও উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা, খাদ্য উপাদানের কাজ ও প্রয়োজনীয়তা, খাদ্য গ্রহণের সময় নিয়ে আলোচনা করেন।
সেমিনারের শেষে ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব আয়োজিত এক রান্না প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যাপক ইমরান রহমান।

/এসএনএইচ/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম