নয়াপল্টনে সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ০০:১৭আপডেট : ১৬ মে ২০১৬, ০৭:৪৯

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় আহত ঢাকা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার মারা গেছেন।

-
রবিবার রাত সোয়া ৯টার দিকে লালমাটিয়ার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এবিষয়ে মোহাম্মদপুর থানা কিছু জানে না বলে জানিয়েছে।
ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি হসপিটালটি আমাদের থানা এলাকায় হলেও এখনও কেউ থানায় এ বিষয়ে অভিযোগ করেনি। তাই এবিষয়ে আমরা কিছুই জানি না।’
তবে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে সিটি হসপিটাল ও ঢামেক হাসপাতালে আমাদের পুলিশ গেছে। এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হবে।’
এর আগে রবিবার সন্ধ্যার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক দলের দুই নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক আবু কাউসার ভূঁইয়া (৪৬) এবং সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার। সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ঢামেক ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মোজাম্মেল হক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর বাবুলকে সিটি হসপিটাল নিয়ে আসে তার স্বজনরা।

আহত আবু কাউসার বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় মহানগর শ্রমিক দলের সদস্যরা মিলাদে যাচ্ছিলেন। এসময় ব্যারিস্টার নাসির উদ্দিন ওয়াসিমের সমর্থক, ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সম্পাদক সোহেল খান ও নিউমার্কেট থানার ছাত্রনেতা রাশেদ খানসহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে।

আরও পড়ুন:  ঢাকা কমার্স কলেজ ‘প্রেমের প্রস্তাব দেওয়ায় শূলে চড়ানোর মতো কোনও ঘটনা ঘটেনি’

/এআরআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়