৩৭টি হত্যাকাণ্ডের ৩৪টিতেই জড়িতদের গ্রেফতার করেছে সরকার: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ০৯:৪৫আপডেট : ১৭ মে ২০১৬, ০৯:৪৫

নিজের ফেসবুক পেজে জয়ের স্ট্যাটাস গত তিন বছরে দেশে আলোচিত যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বেশিরভাগেই জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ৩৭ টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৪ টিতে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না তারা স্পষ্ট মিথ্যা বলছেন।’  

জয় লিখেছেন, ‘আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি। আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। এদের দু'জন সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭ টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪ টিতে যারা জড়িত তাদের গ্রেফতার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।’

আরও পড়ুন- 

আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাইবে পুলিশ
রংপুর ও দিনাজপুরে সক্রিয় জেএমবির কিলিং মিশন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান