৩টা নাগাদ জঙ্গিদের লাশ বের করা হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৩:৩১আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:২৭

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ফটো) কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ এর জঙ্গি আস্তানা থেকে সব আলামত সংগ্রহ করা হয়েছে। জঙ্গিদের লাশ ৩টা নাগাদ বের করা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময় তিনি বলেন, বিকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করা হবে।
এদিকে, অপারেশন স্টর্ম -২৬ সমাপ্তি ঘোষণার পর পর কল্যাণপুরের পাঁচ নম্বর সড়ক ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে আটক করা হয়।

জেএ/ এপিএইচ/

আরও পড়ুন:

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ

অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি

ভবনটিতে যা আছে

আটক দুই জঙ্গির একজন যা বললেন

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের