রংপুরে মডেল নির্বাচন করেছি: নির্বাচন কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:০১

নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশনে (রসিক) উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম রংপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন করবো। সেই মডেল নির্বাচন হয়েছে। এই নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও উন্নততর করবো।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোটের হার প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়টি এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে আমরা জেনেছি ৬৫-৭০ ভাগ ভোট পড়েছে।
বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দিনভর গণমাধ্যমে আপনাদের খবর দেখেছি। নিজেরাও খবর নিয়েছি। এ ধরনের কোনও অভিযোগ আমরা পাইনি। আমাদের তথ্যমতে এ অভিযোগ সত্য নয়। তারপরও যেহেতু তারা অভিযোগ করেছেন— কমিশন সেটা নিয়ে বসবে। অভিযোগের ভিত্তি আছে কিনা—কমিশন সেটা খতিয়ে দেখবে।’
নির্বাচনে একটি গলযোগ সম্পর্কে তিনি বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৯নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপের খবর আসে। আমি নিজেই জানার পর সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীও সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুন:

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক