সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন কওমিপন্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ০৮:৫৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ০৯:০৮

শোকরানা মাহফিলে আসছেন লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেমরা। রবিবার সকাল ৭টা থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা। 

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আয়োজিত এই শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি সনদের স্বীকৃতি দেওয়ায় সংবর্ধনা দেওয়া হবে। 

শোকরানা মাহফিলে আসছেন লোকজন হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও আলেমরা এ মাহফিলে যোগ দিচ্ছেন। এ মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে এরই মধ্যে শনিবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী।

সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন কওমিপন্থীরা

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকেও এই মাহফিলে সংবর্ধনা জানানো হবে। এই শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানিয়ে ক্রেস্ট দেওয়া হবে। একইসঙ্গে দেওয়া হবে আহমদ শফীকেও।

শোকরানা মাহফিলে আসছেন লোকজন মাহফিলে বেশি কিছু দাবিও তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে, কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা, ইসলামবিরোধী শক্তিকে প্রতিহত করা এবং আলেম, ইমাম ও ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির মামলা প্রত্যাহার করা। বিশেষ করে হেফাজতের ৫ মে শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন হাইআতুল উলয়ার একাধিক নেতা।

সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন কওমিপন্থীরা বেফাক মহাসচিব মাওলানা মুহাম্মাদ আব্দুল কুদ্দুছ বলেন, ‘শোকরানা মাহফিল সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। অনুষ্ঠানে কওমি সনদের স্বীকৃতির জন্য দোয়া করা হবে।’

শোকরানা মাহফিলে আসছেন লোকজন প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮ পাস হয়।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ১০ লাখ মানুষের সমাগম হবে: মাওলানা মাসঊদ

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত