আইভি রহমান আজীবন নারীমুক্তির জন্য কাজ করেছেন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ১৭:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:০৩

আইভি রহমান আজীবন নারীমুক্তির জন্য কাজ করেছেন: স্পিকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২১ আগস্টের মতো জঘন্যতম পরিকল্পিত হত্যাকাণ্ডের নজির বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ভয়াবহ এই গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিকে নেতৃত্বশূন্য করতেই এই গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন।
তিনি বলেন, নারীদের রাজনীতিতে আসার পথটা মসৃণ ছিল না। কিন্তু আইভি রহমান সারা জীবন নারীদের রাজনীতিতে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি আন্দোলন-সংগ্রামের পাশাপাশি গঠনমূলক কাজও করেছেন, যাতে নারীরা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। আইভি রহমান নারীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, আইভি রহমান নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করেছেন, নারীদের ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে গেছেন। তার কর্মময় জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারী মুক্তি ও নারী কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীদের অগ্রগতি দৃশ্যমান। তিনি আইন ও নীতিমালা প্রণয়ন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেন স্পিকার।
বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

ছবি: জাতীয় সংসদের সৌজন্যে

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের