ছয়টি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৯ শতাধিক বিদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৭:৩৫আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৩৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বাংলাদেশ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হওয়ার পর ৬টি বিশেষ ফ্লাইটে ৯ শতাধিক বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। এদের অধিকাংশই নিয়মিত যাত্রী, যারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির আগে বাংলাদেশে এসেছিলেন। নিয়মিত ফ্লাইট বন্ধের কারণে তারা বাংলাদেশে আটকা পড়েছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তারা তাদের দূতাবাসের সঙ্গে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে যোগাযোগ করে। এরই প্রেক্ষিতে দূতাবাসগুলো বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভাড়া করা বিমানের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ যাত্রীই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। যারা বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ পরিবারের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত স্থায়ী বাসিন্দাদের একটি বড় অংশ সেদেশে ফিরে যাওয়ার আইনি বাধ্যবাধকতার জন্য নির্ধারিত সময়সীমার আগেই ফেরত গেছেন।

জাপানি এবং রাশিয়ান নাগরিক যারা বাংলাদেশ ত্যাগ করেছেন তাদের একটি বড় অংশ এদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করতেন যা। প্রকল্পগুলো বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে। কোনও কাজ না থাকায় তারা নিজ পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য বাংলাদেশ ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বাংলাদেশে ফিরে আবার কাজে যোগ দেবেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের