‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ আব্দুল্লাহর জানাজা ও দাফনের সিদ্ধান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ০২:৪৩আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:৪৩

জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে গিয়ে সার্বিক খোঁজ নেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ করোনা আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘করোনা হয়েছে কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, সকালে রিপোর্ট জানা যাবে। জানাজা এবং দাফনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার (১৩ জুন) রাতে ধর্ম প্রতিমন্ত্রী মৃত্যুর পর সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে নানক সার্বিক খোঁজ নেন। পরে তিনি জানান, হাসপাতালে নেওয়ার আগেই জাহাঙ্গীর গেটে শেখ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। 

এরআগে, শেখ মো. আব্দুল্লাহর ‍সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত জানিয়েছিলেন শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর পিআরও আনোয়ার হোসেন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১০টায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি করা হয়।

শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তিনি ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মতিউর রহমান এবং মা রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। কাউন্সিলের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

 

আরও পড়ুন:

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

 শেখ আব্দুল্লাহর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের বিরাট ক্ষতি

আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে



শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রীর শোক

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি