বিএনপি শুধু সরকারের সমালোচনার বাক্স নিয়ে বসে আছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২০, ১৮:০৯আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:০৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা মহামারির এসময় বিএনপি জনগণের পাশে নেই। তারা শুধু সরকারের সমালোচনার বাক্স নিয়ে বসে আছে। বিবেকহীন অন্ধ সমালোচনা পরিহার করে তাদের সরকারের সঙ্গে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ জুলাই) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণের চলমান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বের শীর্ষ পত্রপত্রিকা যেখানে করোনা মোকাবিলায় সরকারের সক্ষমতা ও পদক্ষেপগুলোর প্রশংসা করেছে, সেখানে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা প্রতিদিন যে ভাষায় শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, অবশ্যই সমালোচনা থাকবে, সরকারকে সবাই পরামর্শ দিতে পারে, সেই গণতান্ত্রিক রীতি আমরা সমাদৃত করি, কিন্তু অন্ধ ও বিবেকহীন সমালোচনা ও কোনও কাজে ভালো দেখতে না পারা চোখ থাকতে অন্ধের মতো আচরণ। জনগণের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন গণমাধ্যমে উঁকি দিয়ে সমালোচনা করে বিএনপি নিজেদের জনগণের কাছে হাস্যকর করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানবিক বিবেচনায় সরকার যেমন সাংবাদিকদের সহায়তা করছে, এসময় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদের অনেকের সাময়িক কষ্ট হলেও গণমাধ্যমকর্মীদের বেতনভাতা নিয়মিত পরিশোধ ও চাকুরিচ্যুতি না করার জন্য পুনরায় অনুরোধ করেন ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতোমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে, সেই পরিবারেরা আবেদন করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল। এদিনের অনুষ্ঠানে ২০০ সাংবাদিককে চেক প্রদান করা হয়।

/এমএইচবি/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ কর্মীকে আটক
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
সর্বশেষ খবর
কুয়াশা, দেবদারু আর আপেলবাগানে ঘেরা ফাগুতে একান্ত ছুটি
কুয়াশা, দেবদারু আর আপেলবাগানে ঘেরা ফাগুতে একান্ত ছুটি
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ