ইউএনও ওয়াহিদার অবস্থার আরেকটু উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওয়াহিদা ডান হাতের কনুই থেকে নিচের দিকে নাড়াতে পারছেন। হাতের তালু মুষ্টি করতে পারছেন।  হালকা খাবার খাচ্ছেন, কথাও বলছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বরে ইউএনও ওয়াহিদা তার প্যারালাইজড হয়ে যাওয়া ডান হাতের আঙুল নাড়াতে পারছেন জানিয়ে অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানিয়েছিলেন, এটা তার শারীরিক অবস্থার অনেক বড় উন্নতি বলেই আমরা মনে করছি।

বর্তমানে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) থাকা ওয়াহিদা খানমকে কবে নাগাদ কেবিনে স্থানান্তর করা হবে জানতে চাইলে ডা. জাহেদ হোসেন বলেন, দর্শনার্থীদের কথা চিন্তা করে তাকে আমরা ধীরে সুস্থে কেবিনে নেওয়ার বিষয়ে ভাবছি। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন-

ইউএনও ওয়াহিদাকে হত্যার চেষ্টায় জড়িত বরখাস্ত হওয়া এক মালি!

প্যারালাইজড হওয়া ডান হাতের আঙুল নাড়াচ্ছেন ইউএনও ‍ওয়াহিদা




ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: আইজিপি 

তরল খাবার খাচ্ছেন ইউএনও ওয়াহিদা 

‘ইউএনও ওয়াহিদার প্যারালাইজড ডান সাইডের রেসপন্স জিরো’

ঘোড়াঘাটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জন আটক

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে আটক

ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের 

‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’

অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক

ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা

 

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম