ড্যাপ চূড়ান্তে সাত মন্ত্রীর কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৭:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৪৩

ঢাকা (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্তে কমিটি গঠন করা হয়েছে। আরও বিশদ পর্যালোচনা করে চূড়ান্তকরণের জন্য এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত (কমিটি ও অর্থনৈতিক) সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সই করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত মন্ত্রিসভা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

কমিটিকে যারা সহায়তা করবেন 

স্থানীয় সরকার বিভাগ; পানি সম্পদ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; সেতু বিভাগ; ভূমি মন্ত্রণালয়; রেলপথ অসণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব। এ কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটি কার্যপরিধি

জণপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত পর্যালোচনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করা হবে। কমিটি প্রয়োজনে সদসা কো-অপট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। গৃহায়ন ও গণপূর্ত অন্ত্রণালয় কমিটিকে সার্বিক সহায়তা দেবে।

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম