মার্কিন প্রতিবেদন

শিশুশ্রম বন্ধে বাংলাদেশে ‘মাঝারি আকারের উন্নতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৯:১১আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:১২

শিশুশ্রম (ছবি: ফোকাস বাংলা) শিশুশ্রম বন্ধে বাংলাদেশে মাঝারি আকারের অগ্রগতি হয়েছে। গত তিন বছরে ৯০ হাজার শিশু শ্রমিককে বিপজ্জনক কাজ থেকে সরিয়ে আনা হয়েছে। ৩৫ হাজার শিশুকে সরিয়ে আনা সম্ভব হয়েছে শোষণমূলক কাজ থেকে। গত বছরে ৫৫৮টি কারখানা থেকে এক হাজারের বেশি শিশু শ্রমিককে সরিয়ে আনা হয়েছে। এরমধ্যে এক হাজার ২৫৪ জনকে লেখাপড়ায় যুক্ত করা হয়েছে এবং তিন হাজার ৫০১ জন শিশুকে পুনর্বাসন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ ২০১৭ থেকে ২০১৯ মেয়াদে শিশুদের জন্য ব্যয় ১৭ শতাংশ বাড়িয়েছে।

শুঁটকি মাছ উৎপাদন, ইটভাটা, পোশাক ও চামড়া উৎপাদন প্রক্রিয়ায় বিপজ্জনক কাজের সঙ্গে শিশুরা জড়িত বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

বাংলাদেশ শ্রম আইন অনানুষ্ঠানিক খাতের জন্য প্রযোজ্য নয় জানিয়ে বলা হয়, এই খাতে সবচেয়ে বেশি শিশু শ্রমিক কাজ করে এবং এর নিষেধাজ্ঞার পরিধি ব্যাপক নয়। এছাড়া শ্রম পরিদর্শকরা জরিমানা করার ক্ষমতা রাখে না। আদালত যখন জরিমানা আরোপ করে তখন তার পরিমাণ অত্যন্ত কম বলে মন্তব্য করা হয়।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার