বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে টিকা আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১২:৩০ আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১২:৩৪

ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে আসবে। আর বাংলাদেশের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি।

বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর দেড়টায় এসব টিকা বাংলাদেশে আসবে। সেখান থেকে টিকা তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে। প্রথম মাসে টিকা দেওয়া হবে ৬০ লাখ।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে করোনার টিকার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকোটল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এরপর টিকা দেওয়া হবে সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, প্রথম মাসে টিকা আসবে ৭০ লাখ। এরমধ্যে ৬০ লাখ টিকা প্রয়োগ করা হবে প্রথম মাসে।

/জেএ/এসটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত