কোথায় পাবেন মুভমেন্ট পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০৮:১৬ আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

লকডাউনের সময় অপ্রয়োজনে বের হলে পুলিশের জেরার মুখে পড়তে হবে। নিষেধাজ্ঞার মধ্যে বাড়ির বাইরে যাদের একান্তই যেতে হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। তবে সাংবাদিকসহ জরুরি সার্ভিসে কর্মরতদের জন্য মুভমেন্ট পাস লাগবে না।

movementpass.police.gov.bd এই লিংকে গিয়ে ওষুধ, চিকিৎসা, কৃষি পণ্য পরিবহন, চাকরিসহ ১৪টি ক্যাটাগরিতে এই পাস দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া-আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেক ব্যক্তিকে দিনে তিনটার বেশি মুভমেন্ট পাস দেওয়া হবে না। সপ্তাহে প্রতি জনকে সর্বোচ্চ ১৫টি মুভমেন্ট পাস দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে।’

মঙ্গলবার (১৩ এপ্রিল) মুভমেন্ট পাসের অ্যাপটি উদ্বোধনকালে পুলিশের  মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, ‘এই পাস ব্যবহার করে নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন।  তবে এক মোবাইল নম্বর ও গাড়ি নম্বর দিয়ে একবারই পাস নেওয়া যাবে।’

/ইউআই/এসটি/
সম্পর্কিত
চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বাগবিতণ্ডা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
২০ কোটির বেশি হিট মুভমেন্ট পাসের ওয়েবসাইটে
মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার!
সর্বশেষ খবর
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
বিমানবন্দরে বিশৃঙ্খলা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম