মহিমান্বিত রাতে প্রার্থনারত মুসল্লিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ০১:১১আপডেট : ১০ মে ২০২১, ০১:১১

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। রবিবার দেশের মসজিদগুলোতে কুরআন তিলাওয়াত, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনারত আছেন মুসলমানরা।

করোনা মহামারির মধ্যেও মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। তারবির নামাজের পর বিশেষ মোনাজাতে দেশের সুরক্ষা ও করোনা মুক্তির কামনা করা হয়। কোনও  কোনও মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। শবে কদর, যাকাত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন খতিবরা। কোন কোন মুসল্লিরা যিকির এবং তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে ইবাদত করছেন।

মহিমান্বিত রাতে প্রার্থনারত মুসল্লিরা আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত  এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদরে সৌভাগ্য বয়ে আনে । এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পুণ্যময়। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পূণ্যের।

শবে কদরের নির্দিষ্ট কোনও তারিখ নির্ধারিত নেই। ২০ রমজানের পর যে কোন  বিজোড় রাতে কদর হতে পারে। এ কারণে বেজোড় রাতে ইবাদতকে গুরুত্ব দেওয়া হয়েছে।এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এ রাতে গুনাহ মাফ চেয়ে আমাদের বেশি বেশি ইবাদত, কোরআন তিলাওয়াত করা উচিত। ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে অনেক আলেমরা মনে করেন। এ কারণে ২৬ রমজানের দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হয়ে আসছে।

/সিএ/এফএএন/
সম্পর্কিত
পবিত্র শবে কদর আজ
শবে কদর: এক রাতেই জীবনের নতুন ভাগ্যলিপি
লাইলাতুল কদর ব্যক্তি ও রাষ্ট্রজীবনে কল্যাণ প্রতিষ্ঠার অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল