চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১২:৩৯আপডেট : ১১ মে ২০২১, ১৬:০৬

কোয়াড নিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের মন্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করবো। চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন।

'যুক্তরাষ্ট্র-ভারতের কোয়াডে থাকলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে'

তিনি আরও বলেন, চীনারা কখনও কারও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। এটি খুব দুঃখজনক, এটি খুব দুঃখজনক। আমরা কি করবো না করবো এটি অন্যরা বড় করে বলতে পারে না। যেকোনও দেশ তাদের মতামত দিতে পারে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে শুনবো। তবে আমরা কি করবো না করবো, জনগণের কথা বিবেচনা করে সে বিষয়টি আমরা নির্ধারণ করবো এবং সিদ্ধান্ত নেবো।

তিস্তায় যেকোনও প্রকল্প করার অধিকার আছে বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত

মন্ত্রী বলেন, যে প্রতিষ্ঠানের কথা রাষ্ট্রদূত বলেছেন, সে প্রতিষ্ঠানের লোকজন আমাদের এখনও কিছুই বলেনি। সেজন্য আমার মনে হয় যে তিনি (রাষ্ট্রদূত) একটু আগ বাড়িয়ে কথাটা বলে ফেলেছেন। এ নিয়ে আমাদের বিশেষ কোনও বক্তব্য নেই।

চীনা রাষ্ট্রদূতের মন্তব্যে বিস্মিত কূটনীতিকরা

চীনকে কোনও বার্তা দেবেন কিনা জানতে চাইলে, সবকিছু মিডিয়াকে জানিয়ে কূটনীতি হয় না, বলে মন্তব্য করেন তিনি।

/এসএসজেড/টিটি/এমওএফ/
সম্পর্কিত
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ