শিক্ষায় ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৮:১৫আপডেট : ২৪ জুন ২০২১, ১৮:১৫

দেশে দক্ষ জনবল তৈরির জন্য ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে শিক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) ইইউ’র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণে এই অর্থ ব্যয় করা হবে।

এই উপলক্ষে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিক্ষা হচ্ছে একটি মৌলিক বিষয়। এ বিষয়টি ইইউ’র মূল উন্নয়ন সহযোগিতার অংশ। বাংলাদেশে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ব্যবহারে প্রাথমিক শিক্ষা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ভবিষ্যৎ চাকরির বাজার তৈরিতে সহায়তা করবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
জামায়াত আমিরের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধি দলের বৈঠক 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম