স্বাস্থ্যবিধি মানাতে আবেদন-নিবেদনে কাজ না হলে অর্ডিন্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:২০

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, যারা করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধি মানবেন না, আবেদন-নিবেদনে কাজ না হলে, অর্ডিন্যান্স জারি করে তাদের শাস্তির আওতায় আনা হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে। টিকাও নিতে হবে। এক্ষেত্রে খামখেয়ালির কোনও সুযোগ নেই। সরকার মনে করে, আইন দিয়ে সবকিছু হয় না। সচেতনতা দরকার। সরকার সেই চেষ্টাই করছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এক্ষেত্রে নাগরিকদের মাস্ক ব্যবহার ও ১৮ বছরের ঊর্ধ্বে বয়স্কদের টিকা গ্রহণে উৎসাহ দিতে পাড়া-মহল্লায় সবার অংশগ্রহণে কমিটি করা হবে। যাদের কাজ হবে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলেও কমিটি তা প্রতিহত করবে। কমিটিতে জনপ্রতিনিধির সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কৃষক, যুবক সবাই থাকবেন। এত কিছুর পরেও এত আবেদন-নিবেদনের পরেও যদি কেউ করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা প্রদর্শন করে, তাহলে অর্ডিন্যান্স জারি করে, তাদের শাস্তির বিধান নিশ্চিত করা হবে।’

যেহেতু সংসদ অধিবেশন চলছে না, সেহেতু রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে শাস্তির বিষয়টি আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে হাসপাতাল বা কেন্দ্রে দৌড়াতে হবে না। দেশের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ২-৫টি টিকাকেন্দ্র খোলা হবে। সংশ্লিষ্ট লোকজনই জনগণকে টিকা দিয়ে আসবে। রেজিস্ট্রেশন করে, এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেওয়া যাবে। যাদের এনআইডি নাই, তাদেরও বিশেষ পদ্ধতিতে টিকা দেবে সরকার।’ 

তিনি বলেন, ‘আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি