১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ২১:৩৪আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৪৯

১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গত পরশু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর তালিকা পেয়েছি। গতকালই এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, আমাদের ওপর উচ্চ আদালতের নির্দেশ রয়েছে অনিবন্ধিত পোর্টালগুলো বন্ধ করার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে তালিকাগুলো আমাদের দিয়েছে, তা অনিবন্ধিত পোর্টাল হিসেবে, সেগুলো বন্ধ করা হয়েছে।

গত ১০ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার অনুরোধ করা হয়। এরমধ্যে একটি নিউজ পোর্টাল বন্ধ না করে চালু রাখারও অনুরোধ করা হয় ওই পত্রে।     

এর আগে (২৮ সেপ্টেম্বর) অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। কিন্তু সে সময় ভুলের কারণে নিবন্ধিত কয়েকটি অনলাইনও বন্ধ হয়ে যায়। মন্ত্রী বলেন, বিষয়টি আমি জানার পরে নির্দেশ দিলে অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এবার যেসব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে তার তালিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিয়েছে। যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

যেসব পোর্টাল বন্ধ করা হয়েছে:


১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি ১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান 
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
সর্বশেষ খবর
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট, ২০২৬)
মধ্যবর্তী নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ট্রাম্পের
মধ্যবর্তী নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’