ক্যাম্পের দুষ্কৃতকারীরা রোহিঙ্গাদেরই অংশ

শেখ শাহরিয়ার জামান
২৩ অক্টোবর ২০২১, ২২:৪৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৪

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মৃত্যুর কিছুদিনের মধ্যেই ক্যাম্পের ভেতর একটি মাদ্রাসায় আক্রমণের ঘটনায় সাতজন মারা যায়। এ ঘটনা সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সরকার মনে করে ক্যাম্পের ভেতর আধিপত্যের লড়াইয়ের কারণে এমনটা ঘটছে। এমনটা জানালন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত অস্বস্তির এবং যে দুষ্কৃতকারীরা ক্যাম্পে অবস্থান করছে, তারা রোহিঙ্গাদেরই অংশ।’

সচিব আরও বলেন, ‘ক্যাম্পের ভেতর এক গ্রুপের ওপর আরেক গ্রুপের আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা এবং নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটছে, তাতেই বিভিন্ন ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার জন্ম হচ্ছে।’

সম্প্রতি মুহিবুল্লাহর মৃত্যু অনেক সমালোচিত হয়েছে। এ ঘটনার পর সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মুহিবুল্লাহ হত্যায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চালু রয়েছে। এর মধ্যে আমরা দেখলাম আরেকটি ঘটনা ঘটে গেলো।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনই চাইবো না বাংলাদেশে কোনওে অপ্রীতিকর ঘটনা ঘটুক—সেটি রোহিঙ্গাদের মাধ্যমেই হোক বা অন্য যে কারও মাধ্যমে হোক।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘কক্সবাজারের ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। ন্যাশনাল টাস্কফোর্সের চেয়ার হিসেবে বলেছি যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য কঠোর হস্তে এগুলোকে দমন করতে হবে।’

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখানে স্থানীয় পর্যায়ে সমন্বয় আরও বৃদ্ধি করা এবং এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঘটনাগুলো ধীরে ধীরে ঘটেছে। এগুলো এক দিনে দূর হবে এমনও নয়। কক্সবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা হবে।

/এফএ/
সম্পর্কিত
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বৈঠকে যা আলোচনা হলো
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী