টিকা তৈরিতে দেশীয় ওষুধ প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৮:২৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:১৮

বাংলাদেশের বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠান যেন করোনার টিকা উৎপাদন করতে পারে সেজন্য তাদের সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী প্রতিটি দেশের জন্য সুলভ মূল্যে টিকা সরবরাহের দাবি জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে আরও সরবরাহের প্রয়োজন। বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ৪০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের টিকা পরিস্থিতি তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। তার তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন  ৩ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭০৫ জন।

অ্যান্থনি ব্লিংকেনের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন দেশের আরও ২৫ জন পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।

/এসএসজেড/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী