বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৭ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৭

আজ ১৬ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৭৪তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এইদিনে ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মুক্তিযুদ্ধে তার অসামান্য বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহীদ হন তিনি।  দিবসটি পালনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মোস্তফা কামালের বাবা হাবিলদার মো. হাবিবুর রহমান ও মা মালেকা বেগম। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার স্ত্রীর নাম পিয়ারা বেগম। ছোটবেলা থেকেই স্কুলের পড়াশোনার চেয়ে ভালো লাগত সৈনিকদের কুচকাওয়াজ। নিজেও স্বপ্ন দেখেন সৈনিক হওয়ার। ১৯৬৭ সালে কাউকে কিছু না বলে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।

১৯৭১ সালে মোস্তফা কামাল ২৪ বছরের যুবক। ৭ মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণ শুনে আন্দোলিত হন তিনি। বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ডাকে ঝাঁপিয়ে পড়েন বীরদর্পে।

১৯৭১ সালের ১৬ এপ্রিল সিপাহী মোস্তফা কামালের নেতৃত্বে ১টি মুক্তিযোদ্ধাদের দল ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসা পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য আখাউড়ার দরুইন গ্রামে অবস্থান নেয়। সংখ্যায় বেশি ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে  মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের ছিল অদম্য মনোবল। ১৮ এপ্রিল সকাল থেকেই আকাশে মেঘ ছেয়ে রইল। বেলা ১১টার দিকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। একই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। মুক্তিযোদ্ধারও পাল্টা গুলি ছুড়তে শুরু করলো। শুরু হলো সম্মুখ যুদ্ধ। মেশিনগান চালানো অবস্থায় এক মুক্তিযোদ্ধার বুকে গুলি লাগল। মুহূর্তের মধ্যে মোস্তফা কামাল এগিয়ে এসে চালাতে লাগলেন স্টেনগান।

মুক্তিযোদ্ধাদের কাছে আধুনিক অস্ত্র ছিলো না। সংখ্যায়ও অনেক কম তারা। আর পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় ছিল বেশি। ভারি অস্ত্রে-শস্ত্রে সজ্জিত তারা। হয় সামনা-সামনি যুদ্ধ করে মরতে হবে, নয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে হলেও সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে শত্রুদের আটকিয়ে রাখতে হবে। কে নেবে এই মহান দায়িত্ব? এমন সময় আরও একজন মুক্তিযোদ্ধার বুকে গুলি বিঁধল। ততক্ষণে মোস্তফা কামাল সকল সহযোদ্ধাদের সরে যেতে বললেন। পরিখার মধ্যে সোজা হয়ে চালাতে লাগলেন স্টেনগান। মুক্তিযোদ্ধারা তাকে ছেড়ে যেতে না চাইলে তিনি আবারও সবাইকে নিরাপদে যেতে বলেন। অবিরাম গুলি চালাতে থাকেন তিনি। তার গোলাবর্ষণে শত্রুদের থামকে যেতে হয়েছে। মারা পড়েছে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য। ততক্ষণে দলের অন্য সদস্যরা সাবধানে পিছু হটেছেন।

একসময় মোস্তফা কামালের গুলি শেষ হয়ে যায়। হঠাৎ করেই একটি গুলি লাগে তার বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যুবরণ করেন মোস্তফা কামাল। তার এমন বীরত্বের কারণে সহযোদ্ধাদের প্রাণ রক্ষা পেয়েছে। দরুইনের মাটিতে সমাহিত করা হয় জাতির এই শ্রেষ্ঠ বীরকে। তিনি আমাদের গর্ব ও গৌরব। খবর: বাসস

/এমএস/
সম্পর্কিত
পরিবারসহ আ হ ম মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অর্থমন্ত্রীর নির্বাচনি প্রচারে গিয়ে শোকজ পেলেন প্রিজাইডিং অফিসার
স্ত্রী-কন্যাদের দান করে সম্পদ কমেছে অর্থমন্ত্রী মুস্তফা কামালের
সর্বশেষ খবর
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
বাড্ডায় বাসে আগুন
বাড্ডায় বাসে আগুন
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন