নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৪:১৭আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫:২৩

এলিট ফোর্স র‌্যাব ও এর সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (২ জানুয়ারি) সিলেটে পররাষ্ট্রমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অভিযোগগুলো এসেছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ আছে।

বড়দিন ও নববর্ষের ছুটির পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাকে নিজে গিয়ে চিঠিটি দিয়ে আসার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, র‌্যাব একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং তাদের কারণে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানবপাচার কমেছে এবং এই বিষয়গুলো আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।

তিনি বলেন, নিষেধাজ্ঞার পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয়েছে। র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তারা (র‌্যাব) ৬০০ লোককে গুম করেছে। কিন্তু আমি তাকে বললাম, আপনাদের দেশে প্রতিবছর লাখের ওপর লোক নিরুদ্দেশ হয়। কিন্তু তাদের কেউ গুম বলে না। এছাড়া যুক্তরাষ্ট্রে হাজারখানেক লোককে পুলিশ মেরে ফেলে। সেখানে এটিকে বলা হয় ‘ইন দি লাইন অব ডিউটি’। কিন্তু আমাদের দেশে বলা হয় আইনবহির্ভূত হত্যা।

তিনি বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এটা মনে হয় ঠিক হয়নি এবং এটি পুনর্বিবেচনার সুযোগ আছে। যে কথাগুলো ওনার সঙ্গে হয়েছে সেগুলো আবার চিঠিতে লিখেছি।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী