সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা ও রাঙামাটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১১:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩:১৬

ঢাকা ও রাঙামাটি জেলা করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সপ্তাহের করোনার তথ্য বিশ্লেষণে এ প্রবণতা লক্ষ করা যায়। 

গতকাল (১১ জানুয়ারি) দেশে করোনায় নতুন করে শনাক্ত হন দুই হাজার ৪৫৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলার এক হাজার ৯২০ জন। অর্থাৎ এ দিন শনাক্ত রোগীর মধ্যে কেবল ঢাকা জেলায় শনাক্ত হন ৭৮ দশমিক ১১ শতাংশ।  

আর ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৯ জন। এ বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে ফরিদপুর ও কিশোরগঞ্জে শনাক্ত হয়েছেন ছয় জন করে, গাজীপুরে ১৬ জন, গোপালগঞ্জে সাত জন, মানিকগঞ্জে চার জন, মুন্সীগঞ্জে তিন জন, নারায়ণগঞ্জে ১১ জন, নরসিংদীতে পাঁচ জন এবং শরীয়তপুরে শনাক্ত হয়েছেন একজন।

ওই পরিসংখ্যানে দেখা গেছে, মাধ্যম ঝুঁকি থেকে উচ্চ ঝুঁকিতে গেছে ঢাকা জেলা এবং নিম্ন ঝুঁকি থেকে উচ্চ ঝুঁকিতে গেছে রাঙামাটি জেলা। এই দুই জেলায় সংক্রমণ ঝুঁকি ১০-১৯ শতাংশ।

গ্রাফিক্সে দেখা যায়, রাজশাহী, নাটোর, রংপুর, লালমনরিহাট, যশোর ও দিনাজপুর জেলায় সংক্রমণ ঝুঁকি ৫-৯ শতাংশ।

কোন জেলায় সংক্রমণ ঝুঁকি কেমন এছাড়া চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, কক্সবাজার, কুষ্টিয়া, নীলফামারী, বরগুনা, শেরপুর, মেহেরপুর, ঠাকুরগাঁও, ফেনী, সিরাজগঞ্জ, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নওগাঁ, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, ফরিদপুর, বরিশাল, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, রাজবাড়ী, সিলেট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, কিশোরগঞ্জ, গাইবান্ধা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, খাগড়াছড়ি, ঝিনাইদাহ, পাবনা, মাদারীপুর, মাগুরা, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও নড়াইলে সংক্রমণের ঝুঁকি ০-৪ শতাংশ।

এতে আরও দেখা যায়, অপরবির্তত মধ্যম ঝুঁকিতে আছে নাটোর এবং নিম্ন ঝুঁকি থেকে মধ্যম ঝুঁকিতে আছে রাজশাহী ও রংপুর। আর তুলনামূলক কম ঝুঁকিতে আছে চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও কুষ্টিয়া।

 

/এসও/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি