বিএনপির মিথ্যাচার প্রমাণিত হলো: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪০ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে, এ জন্য আমি স্বস্তি প্রকাশ করছি। একই সঙ্গে আমি স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটর, ডিটিএইচ সেবাদাতা ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, অতিরিক্ত সচিব খাদিজা বেগম, এটকোর সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও শীর্ষ ক্যাবল অপারেটররা উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করেছে, তার সুস্থ হওয়ার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তারা বলেছে, খালেদা জিয়াকে বিদেশে না নিলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। আগেও যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনও তারা বলেছিল—বিদেশ না নিলে উনাকে বাঁচানো সম্ভব না, এবারও একই কথা বলেছিল। বিএনপি যে মিথ্যাচার করেছে, সেটি প্রমাণিত হলো খালেদা জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!