মালয়েশিয়া প্রশিক্ষণে যাচ্ছে ইসির চার কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ২০:৪৮আপডেট : ১৪ মে ২০২২, ২০:৪৮

ওয়েব এপ্লিকেশন ফায়ারওয়াল নিয়ে প্রশিক্ষণ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) চার কর্মকর্তা। আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এই সফর হবে।

ইসি’র এ সংক্রান্ত সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, এই প্রশিক্ষণের সব খরচ বহন করবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল) নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ইসিকে এ সংক্রান্ত সেবা দেয়।

জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ইএসএল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনার কথা। এটি গত অর্থবছরে হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তখন এটি করা হয়নি। এই সফরের সঙ্গে নির্বাচন কমিশন বা সরকারের কোনও আর্থিক সংশ্লেষ নেই। আর এই প্রশিক্ষণটি না হলে এই অর্থও নির্বাচন কমিশন পাবে না।

প্রশিক্ষণ ব্যয়ও আগেই প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি