বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:৪১আপডেট : ২২ জুন ২০২২, ১৭:০৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যেকোনও দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

বুধবার (২২ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা। তাই আমাদের এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরও কয়েক দিন চলমান থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশি বন্যা হলে বিদ্যুৎ স্টেশন তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে দিয়াশলাই, টর্চলাইট, মোমবাতিসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে। যেকোনও প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাদের সাথে যোগাযোগ করতে হবে।

প্রসঙ্গত, পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার বন্যাকবলিত ৮৫০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ আনুষঙ্গিক জিনিসপত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে মন্ত্রী বড়লেখা পৌরসভা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে