বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তির তাগিদ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২২, ১৪:০৪আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৫:০৯

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বহিঃসমর্পণ চুক্তি করতে চায় বাংলাদেশ। এজন্য মার্কিন কর্তৃপক্ষকে তাগাদাও দিয়েছে সরকার।

শুক্রবার মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে এই বৈঠক হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই বিষয়টি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বহিঃসমর্পণ চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধুর আরেক খুনি বজলুল হুদাকে ফেরত আনার জন্য ১৯৯৮ সালে থাইল্যান্ডের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি করেছিল বাংলাদেশ। ওই বছরই তাকে ফেরত আনা হয়। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাশেদ চৌধুরীকে ফেরত চাইলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক