‘ইতালি ও মাল্টার সঙ্গে অভিবাসন চুক্তির আলোচনা করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৮:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:২২

বৈধ অভিবাসনের জন্য নতুন বাজার খুঁজছে সরকার। ইতোমধ্যে চার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের জন্য গ্রিসের সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া ইতালি, মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আয়োজিত এক কর্মশালায় পররাষ্ট্র সচিব বলেন, ‘গ্রিসের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকে চার হাজার বাংলাদেশির ৫ বছরের জন্য কর্মসংস্থান হবে। এর ফলে অবৈধ অভিবাসন দ্রুত কমে আসবে বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘এ ধরনের চুক্তি করতে ইতালি ও মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছি।’

ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ বৈধপথে অভিবাসন চায় এবং এই চুক্তি তার প্রতিফলন।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের