কোরিয়াফেরত তিন শতাধিক কর্মী বিমার টাকা ফেরত পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ২০:২০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২০:২০

কোরিয়াফেরত তিন শতাধিক বাংলাদেশি ইপিএস কর্মীর তালিকা করা হয়েছে তাদের বিমার টাকা ফেরত দেওয়ার জন্য। মাথাপিছু ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো সংক্রান্ত চুক্তি হলো ইপিএস। এখন পর্যন্ত ২৭ হাজার ৫৬১ জন কর্মী এই পদ্ধতিতে কোরিয়ায় গিয়েছেন। শুধু এ বছরই পাঁচ হাজার ৬০০ জন কর্মী কোরিয়ায় যাচ্ছেন।

কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী সব কর্মীকে বিমার আওতাধীন হতে হয় এবং কোরিয়া থেকে ফেরত আসার সময় সেই বিমার অর্থ নিয়ে আসতে হয়। কিন্তু কিছু কিছু কর্মী সেই বিমার অর্থ ফেরত নিয়ে আসতে ভুলে যান। এরকম  প্রায় তিন শতাধিক বাংলাদেশী কর্মী বীমার টাকা পাবেন।

কোরিয়া দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রেক্ষিতে কর্মীদের একটি তালিকা HRD Korea EPS Center in Bangladesh এর ফেসবুক পেজে বুধবার (নভেম্বর ৩০) প্রকাশ করা হয়েছে। তালিকায় উল্লেখিত সবাই আবেদন করতে পারবেন বীমার অর্থের জন্য। এছাড়া  তালিকাভুক্ত  কেউ যদি  জীবিত না থাকে সেক্ষেত্রে বিবাহিত হলে স্ত্রী কিংবা সন্তান-সন্ততি, অবিবাহিত হলে বাবা-মা যথোপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবেন।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান