শহীদ বুদ্ধিজীবী দিবস

পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকরে আন্তরিকতার ঘাটতি নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১০:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:২৮

বিদেশে পলাতক থাকায় বুদ্ধিজীবী হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির রায় ৯ বছরেও কার্যকর হয়নি। তবে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের স্বদিচ্ছা ও আন্তরিকতার কোনও ঘাটতি নেই।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিততে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে কোনও প্রকার স্বদিচ্ছা ও আন্তরিকতার ঘাতটি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধকতা আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই।’

পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকরে আন্তরিকতার ঘাটতি নেই: ওবায়দুল কাদের

‘আমরা অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি’ জানিয়ে তিনি বলেন, ‘কারও কারও ব্যাপারে অগ্রগতিও হয়েছে। আশা করি এই প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করতে পারবো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয়। জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতা, সেই পরাজিত শক্তি আবারও প্রতিশোধ নিতে চাইছে। এই বাংলার সাম্প্রদায়িক মানবতাকে মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতার আদর্শে এই অপশক্তিতে রুখে দেওয়াই আজকের দিনে আমাদের অঙ্গীকার।’

পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকরে আন্তরিকতার ঘাটতি নেই: ওবায়দুল কাদের

মন্ত্রী আরও বলেন, ‘১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা প্রণয়ন করে। এদিন থেকেই তারা এই কাজ শুরু করে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গিয়ে হত্যা করা শুরু হয়। সর্বশেষ ১৪ ডিসেম্বর সবচেয়ে বড় ঘটনাটি ঘটে।’

‘আজকের এই দিনেই আমাদের, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের গুম করে হত্যা করেছিল। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি,’ বলেন ওবায়দুল কাদের।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আজ গলা ছেড়ে গান গাওয়ার দিন
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হৃদরোগে অর্ধেক মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম