আমরা নিষেধাজ্ঞা নিয়ে মোটেই আতঙ্কিত নই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৫:৩৯

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায় তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে। মনে আছে না, মোদির (ভারতের প্রধানমন্ত্রী) ওপর নিষেধাজ্ঞা দিলো, আবার উঠিয়ে নিলো।’

নিষেধাজ্ঞার কোনও শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘তারা অনেক নিষেধাজ্ঞা দেয়। বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে, অন্যদিকে চলে যায়। আমরা এগুলো নিয়ে মোটেই আতঙ্কিত নই।’

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো এবং এ বছর ১৬টি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আমাদের আতঙ্কের কারণ নেই, আশঙ্কারও কারণ নেই বলে তিনি জানান।

ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত